দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দর কার্যকর করেছে।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে প্রতি সিলিন্ডারে গ্রাহককে আগের তুলনায় ২১২ টাকা বেশি পরিশোধ করতে হবে।
এর আগে চলতি মাসের শুরুতে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এক মাসের ব্যবধানে দুই দফা মূল্যবৃদ্ধিতে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেল।
বারবার দাম বাড়ায় আবাসিক ও ক্ষুদ্র ব্যাবসায়িক খাতে এলপিজি ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিইআরসি নিয়মিত আন্তর্জাতিক বাজারদর, সৌদি আরামকোর চুক্তিমূল্য (সিপি) এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। তবে সাম্প্রতিক এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
জে আই